Thursday, July 7, 2016

নতুন জুতা

বাবা ছেলেকে নতুন
জুতা কিনে দিয়ে বলল :
সিড়ি দিয়ে উঠার সময়
দুইটা করে উঠবি। এতে জুতার উপর চাপ কমবে।
জুতা বেশি দিন টিকবে !!
কিন্তু ছেলে বাবার চেয়ে আরো এক
ডিগ্রী উপরে। সে বাবাকে খুশি করার জন্য
তিনটা সিড়ি করে উঠছে।
উপরে উঠার পর বাবা মারলো ছেলের
গালে জোরে এক চড় !!
ছেলের চিৎকারের শব্দে পাশের বাসার
মহিলা এসে বলল: এতটুকু বাচ্চাকে কেউ
এভাবে মারে? কেন মেরেছেন?
বাবা বলল: ওকে বলেছি দুইটা সিড়ি করে উঠবি তাহলে
জুতা বেশীদিন টিকবে আর ও উঠলো তিনটা করে।
মহিলা: ও তো ঠিকই করেছে। দুইটার জায়গায়
তিনটা করে উঠেছে। আপনার তো খুশি হওয়ার কথা।
বাবা: খুশি হবো কিভাবে বলেন, ও ২০০ টাকার জুতার
তলা বাচাতে গিয়ে ৮০০ টাকার প্যান্টের
তলা ছিড়ে ফেলেছে!

হাজার হাজার নতুন জোকস পেতে আমাকে ডাউনলোড করুন এবং হেসে উঠুন আপন অনন্দে। 

1 comment: